সংঘসাথী

মিলন বনিক
০৪ সেপ্টেম্বর,২০১৩

সংঘসাথী
মিলন বনিক

মোরা শান্তির পায়রা
মোরা প্রগতির সৈনিক।
মোরা সাম্যের জয়গান গাইবো
সত্যের পথে মোরা নির্ভীক।

মোরা খুশীর পরশ ছড়াবো
অন্যায় যত পায়ে দলে,
মোরা সুন্দর জীবন গড়বো
দাড়াবো ঐক্যের ছায়াতলে।

যেথায় থাকবে না কোন ভয়
চলবো মোরা চলবো,
পূর্ব দিগন্তে উঠবে রবি
জয় করবো মোরা করবো।

ক্লান্তি যদি আসে কভূ
নীল আকাশে ছড়াবো হাসি,
সবুজ ঘাসের শ্যামল ছায়ায়
বিলিয়ে দেবো দুঃখ রাশি।

যেমনি করে ফুটবে পলাশ
ডাকবে আবার গানের পাখি,
তেমনি করে গড়বো মোরা
আমাদের এই সংঘসাথী।

পশ্চিম গুজরা/১-৮-৯১ইং।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
CHAT STUDIO WWW.CHATSTUDIO.WEBS.COM IS EASY AND FREE CHAT ROOMS FOR ALL.
আমির ইশতিয়াক ভাল লাগল। ভাল থাকবেন।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

জানুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i