১২ মার্চ,২০১৪

আমি একদিন তরুকে বলেছিলাম, তরু বড় হয়ে তুই আকাশ হোস, আমার মতো গাছ হোস না! কিশোরী তরু গ্রীবা উঁচিয়ে মায়াবী চোখে জানতে চেয়েছিল, আকাশ হলেই কী আর গাছ হলেই কী? আমি ব্যাখ্যা করিনি, প্রশ্নকর্তার দিকে তাকিয়ে হেসেছি।
বিশ বছর পর তরুর সাথে দেখা। ঠিক বুঝলাম, বোকা তরু গাছই হয়েছে। যেখানে ও দাঁড়িয়ে আছে যেখানটা জুড়ে শুধু শেকড় আর শেকড়......

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
nahid islam ভালো লাগলো।
বার্কি জাহিদ ভাল, ভাল এবং ভাল......... অসংখ্য ভাল।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) অনুগল্প!! চমৎকার হয়েছে।
সাদিয়া সুলতানা একদিন নিজের দিকে তাকিয়ে দেখি পায়ের নিচে শেকড় আর শেকড়। দুকলম লিখলাম। অণুগল্প না, আসলে আমার ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব আপা।
সকাল রয় ভাবনাযুক্ত___ সুন্দর লেখা
ওয়াহিদ মামুন লাভলু আপনার ছোট্ট লেখার বক্তব্য আকাশের মতই বিশাল। শেকড় যাতে অনড় করে না দিতে পারে সেদিকে খেয়াল রাখা খুব জরুরী। ভালো থাকবেন। শ্রদ্ধা জানবেন।
সাদিয়া সুলতানা স্থবিরতাই জীবন হয়ে গেছে ভাই।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

জানুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i