প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আজ পৌষ
ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)
আনওয়ারুল হক
৭
৩
১৬৭
আজ পৌষ তোরে জড়িয়ে নেবে
হিমেল চাদর পরে,
আজ রৌদ্র তোরে চুমু দেবে
কোমল দু'গাল ভরে।
আজ পুষ্পরাজি নতুন সাজে
সাজবে মনের সুখে,
আজ বৃক্ষরাজি পত্র ফেলে
মাতবে বনের বুকে।
আজ পাখ-পাখালী কলরবে
রইবে মাতোয়ারা,
আজ গাছ-গাছালির শাঁ শাঁ রবে
দুলবে বসুন্ধরা।
আজ উদাসী মেলবে ডানা
মুক্ত আকাশ পানে,
আজ রাখালী পাল ছুটাবে
বাঁশির সুরে গানে।
আজ শিশির ভেজা তরুলতায়
ফুটবে নতুন কলি,
আজ অরুণ জেগে দেখবে ধরায়
রং-বেরং এর তুলি।
আজ তারকারাজি লুকোচুরি
খেলবে গগনপরে,
আজ হংসিরাও কানামাছি
খেলবে পুকুর জলে।
আজ নায়ের মাঝি পাল উড়িয়ে
চলবে হাওয়ার তালে,
আজ সাগর বুঝি উঠবে নেচে
মনের দুঃখ ভুলে।
আজ বসুন্ধরা হবে রাঙা
পুষ্প ও পল্লবে,
আজ চখা-চখি মিলন মেলার
আয়োজনে রবে।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাসরুর মুস্তাফি
mind-blowing...totally bewitching to force someone dive into it
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ মার্চ, ২০১৫
নেমেসিস
আগাগোড়া ছন্দময়--কেবল মাঝপথে একটু থমকে গেলাম। তবু শুভকামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
আনওয়ারুল হক
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
প্রিন্স ঠাকুর
অনেক ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
আনওয়ারুল হক
ধন্যবাদ আপনাকে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
চমৎকার ছন্দে ছন্দে সুন্দর কাব্য গাথা ! খুব ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ দিন আগে
আনওয়ারুল হক
ভাল লাগা প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
ক্যায়স
ছন্দে ছন্দে বেশ লিখেছেন কবিতাটি কবি। অনেক ভালোলাগা ও শুভেচ্ছা জানবেন। সময় হলে আমার পাতায় আসবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
আনওয়ারুল হক
ধন্যবাদ, বাধন ভাই
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
রবিউল ই রুবেন
চমৎকার সুন্দর কবিতা। শুভকামনার সাথে ভোট রইল। আমার পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
আনওয়ারুল হক
ধন্যবাদ, রুবেন ভাই
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
সৃজন শারফিনুল
বেশ লিখেছেন ভোট আর শুভ কামনা থাকলো .
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
আনওয়ারুল হক
ধন্যবাদ শারফিনুল ভাই
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৫ জানুয়ারী - ২০১৪
গল্প/কবিতা: ৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী