হৃদয় নদীর ডুবুরি হয়ে তুমি আজ বড় ক্লান্ত, ঢুলু ঢুলু চোখ,শিথিল শরীর সত্তিই আজ দিগ্ভ্রান্ত. নদী যখন কানায় কানায় কূলে কূলে ছিল প্রবল উচ্বাস, তখন তো আমি শুনিনি কোনো দিন বুক ভরা এই দীর্ঘশ্বাস. পাঁকে পাঁকে মজা নদীতে কেই বা ঝিনুক খুঁজতে আসে শাওলা শালুক লাজুক চোখে শুধু কৃতজ্ঞতায় হাসে. কঙ্কাল এই নদী খানাই একদিন ছিল মাইলস্টোন ডিঙ্গি নৌকায় বসিয়ে তোমায় ঘুরিয়েছিল পৃথিবীর একোন ওকোন পৃথিবীর যত কাঙ্গাল আছে তারাই লেখে ইতিহাস দুখ জাগানিয়া বুকের মাঝে জমছে তার পূর্বাভাস.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Abdul Mannan
আপনার কবিতার ভাবনা আমাকে ছুয়ে গেলো। চ্মৎকার কথামালা আর ছন্দে ভরপুর আপনার কবিতা । শুভকামনা রইল । আমার পাতায় আমন্ত্রণ জানালাম ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।