নূরে-আলম সুঠাম গড়নের একটি ছেলে বড় হয়েছে অতি আদরে হেসে খেলে, প্রাপ্ত বয়সে হয়নি তার পরিপূর্ণ বিকাশ তাই নিয়ে সমাজে মানুষের কত পরিহাস।
চলাফেরায় আছে কিছু মেয়েলী স্বভাব বন্ধু প্রিয়জনের তাই বড়ই অভাব, সবাই আলমকে দূরে ঠেলে মনের কথা বলার কোন বন্ধু না মিলে সকলেই তাকে হাফ-লেডিস বলে; না পারে স্কুলে যেতে না পারে মাঠে খেলতে, এভাবেই কাটে পঁচিশটা বছর বুকে নিয়ে কষ্টের প্রহর।
আরো দশটা বছর হয়ে গেল গত আজও সবার কাছে আলম অবহেলিত, না কেউ মেশে না কেউ পাশে বসে কর্মে গেলে লোকে পিছু হাসে, তাই আজ এই সমাজের কাছে একটা প্রশ্ন রাখি অবশেষে কবে শেষ হবে এই তাচ্ছিল্য? কবে ঘুচবে মানবিক বৈষম্য?? কবেই বা এই নূরে-আলমদের সমাজ সম্মান দিবে;পাশে রাখবে ভালোবেসে???
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A
থিমটা অনেক মর্মস্পর্শী...! সত্যিই আমাদের সমাজে এভাবে মানুষের প্রতি মানুষের অবহেলা মেনে নেয়া যায় না। মানুষের মাঝে এই বৈষম্যের বিভেদ একদিন দূর হবে সেই কামনা। কবিতার ম্যাসেজটি খুব ভালো লেগেছে। তবে কবিতা নিয়ে আরও চর্চা ও চেষ্টা করতে হবে। শুভকামনা রইল।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
একেবারে ‘জলবৎ তরলং’ মনে হল পুথির মত বলে গেলেন শুধু। বিষয়টা ত ভাল ছিল, কিন্তু বর্ণনায় আরো কাব্যিকতা চাই, চলতে থাকুক কাব্যের চাষাবাদ নিরন্তর।অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।