প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
চল তোকে আজ গ্রাম দেখাবো
বাংলার রূপ (এপ্রিল ২০১৪)
আহমাদ স্বাধীন
১৩
৩
১৩৯
ইট পাথরের শহর ছেড়ে আমার সাথে গাঁয় কে যাবি
চল তোকে আজ ঝিল দেখাবো
মেঘের ফাঁকের নীল দেখাবো
ঢেউ খেলানো সবুজ ক্ষেতের শর্ষে ফুল আর তিল দেখাবো
বড়ই গাছের শাখায় হঠাৎ দুষ্ট ছেলের ঢিল দেখাবো
প্রখর রোদে স্বর্ন ডানার উড়ন্ত এক চিল দেখাবো ।
শান্ত নদীর ঘাট দেখাবো
বটের তলার হাট দেখাবো
মাঝ উঠোনে গ্রাম্য শিশুর সহজ সরল পাঠ দেখাবো
কুমড়ো লতায় হলুদ ফুল আর ঝিঙ্গের মাচায় ফিঙ্গের নাচন
দাদির হাতে তৈরি দাওয়াই পেটের অসুখ নিমের পাচন
চল তোকে আজ তাও দেখাবো
ডিঙ্গি, কোষা নাও দেখাবো
পুকুর পারে ঝোপের ভেতর ডাহুক পাখির ছাও দেখাবো
আর দেথাবো হলদে সবুজ পাঁকা আমন ধানের আটি
নকশি করা শিতল পাটি
বোনার কারুকাজ দেখাবো
ঘোমটা টানা জড়োসরো গ্রাম্য বধুর লাজ দেখাবো
ঘিন্জি শহর পেছন ফেলে আমার সাথে গাঁয় কে যাবি
দারুন খুশির বাঁধ দেখাবো
গ্রামের সরল কৃষক মাঝির অল্প খেয়ে মাটির টানে
বেঁচে থাকার স্বাদ দেখাবো ।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর একটি কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ এপ্রিল, ২০১৪
ওসমান সজীব
অপূর্ব কবিতা ভালো লেগেছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ এপ্রিল, ২০১৪
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
''ঘিন্জি শহর পেছন ফেলে আমার সাথে গাঁয় কে যাবি দারুন খুশির বাঁধ দেখাবো গ্রামের সরল কৃষক মাঝির অল্প খেয়ে মাটির টানে বেঁচে থাকার স্বাদ দেখাবো ।''অসাধারণ !! খুব ভালো লাগলো কবিতার প্রতিটি কথা। পছন্দের তালিকায় নিলাম ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ এপ্রিল, ২০১৪
আলমগীর সরকার লিটন
সুন্দর লাগল কবিতা--------
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ এপ্রিল, ২০১৪
আপেল মাহমুদ
ভাল লাগল ভাইয়া। শুভ কামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ এপ্রিল, ২০১৪
আহমাদ স্বাধীন
সকলের উঃসাহ মাথায় নিলাম !
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ দিন আগে
দীপঙ্কর বেরা
গ্রামের সরল কৃষক মাঝির অল্প খেয়ে মাটির টানে ঠিক তাই , ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ দিন আগে
মিলন বনিক
শান্ত নদীর ঘাট দেখাবো বটের তলার হাট দেখাবো মাঝ উঠোনে গ্রাম্য শিশুর সহজ সরল পাঠ দেখাবো...অনেক সুন্দর মনোলোভা...কিন্তু সেইসব এখন আর কি...ভালো লাগলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ দিন আগে
biplobi biplob
Oshadaro ek kobita likashan shadin vaba shadin vi. Suvacha roylo.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
আমির ইশতিয়াক
অনেক অনেক ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
১৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১০ মার্চ - ২০১৪
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী