একটা এবড়ো খেবড়ো রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে অদ্ভূত এক ভিখারী | তার একটামাত্র চোখ, একটাই মোটে হাত সেই চোখটাতে দৃষ্টিও নেই অথচ সে যেন সমগ্রভাবে দেখতে পাচ্ছে পৃথিবীর সবকিছু |
পৃথিবীকে দেখতে দেখতে মাঝে মাঝে আকাশের দিকে তার হাতটা বাড়িয়ে দিয়ে বলছে- আলো দাও |
ভিখারীটির পরনে শুধু গলিত রোদ্দুরের কৌপীন বেহিসাবি গায়ে উত্তরীয় তার কাল্পনিক দুটি বাহু
কিন্তু কীভাবে সে সবকিছু দেখছে এবং কার কাছে, কেন চাইছে, নিজেই জানে না তবুও চাইছে, কারন- আলোর ভিতরে আরেকটা আলো যে থাকে সেটুকু সে ঠিকই বুঝেছে |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।