আঁধার মানিক

রাত (মে ২০১৪)

কবিয়াল
  • ১১
  • ১৭২
বুকের আলো জ্বালিয়ে দিয়ে
নামলো যখন রাত,
সরল সবুজ জীবন নিয়ে
অসংখ্য মৌতাত ।

ঘুমের দেশে পরির কথা
রাতের নেইকো জাত,
হৃদয় মাঝে অবুঝ ব্যথা
জটিল ধারাপাত ।

খুশির ঝিলিক হারিয়ে যখন
শূন্য হাঁড়ির ভাত,
অন্যদিকে রাঙানো মন
ভরায় রঙিন রাত ।

চিন্তাগুলো ডানা মেলে
বাড়িয়ে আছে হাত,
দুই-তিন পা এগিয়ে গেলে
দিনের মোলাকাত ।

নরম বুকের নরম কথার
দারুণ বৃষ্টিপাত,
বিশ্ব জুড়ে ছড়িয়ে দেদার
আঁধার মানিক রাত ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Abdul Mannan অনেক সুন্দর কবিতা , খুব ভাল লাগল। আমার কবিতায় আমন্ত্রণ রইলো ......
আখতারুজ্জামান সোহাগ ‘চিন্তাগুলো ডানা মেলে বাড়িয়ে আছে হাত, দুই-তিন পা এগিয়ে গেলে দিনের মোলাকাত । ’ জীবনের আর এক নাম আশা, প্রত্যাশা।
Gazi Nishad অসাধারণ (৫) আমার কবিতায় আমন্ত্রণ রইলো দাদা।
ওয়াহিদ মামুন লাভলু খুশির ঝিলিক হারিয়ে যখন শূন্য হাঁড়ির ভাত, অন্যদিকে রাঙানো মন ভরায় রঙিন রাত । অসাধারণ লেখনী। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
গুণটানা নৌকা অনেক সুন্দর কবিতা ।।
আলমগীর সরকার লিটন ভাল লাগল কবিতা অভিনন্দন-----------
ক্যায়স ছন্দে ছন্দে দারুন লিখেছেন কবিতাখানা.. শুভকামনা রইল
F.I. JEWEL N/A # গভীর ভাবনার অনেক সুন্দর কবিতা ।।

০৪ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী