শৈশব পেরিয়ে যাওয়া রাস্তা পূর্ণ যুবক হয়েছে বুড়ো বটের সবকটা পাতা ঝরে গেছে। তবুও জননী দাড়িয়ে ঠিক সেখানটায় যেখানে অপেক্ষা কালের কষ্ট নিহিত। মাটিতে ঝরে পড়া শুকনো পাতাও কথা বলে জননীর শুকিয়ে যাওয়া চোখে কতো না বলা কথা। একটা ইতিহাস তাঁর কথা কেউ শুনেনা বিশ্বাস করে না। প্রগতির বিবর্তনের চাকায় বন্দী জননীর ভাষা বিকৃতির চাবুকে ক্ষত বিক্ষত বুড়ো বট সাক্ষী হয়ে আছে। জননীর সন্তান ফিরে আসার প্রতীক্ষা অপেক্ষিত সময়ে প্রত্যাশার সমীকরণ মিলে না তবুও সব উপেক্ষা করে জননী ঠাঁয় সেখানটায় দাড়িয়ে এবার সন্তান হারানোর বিচারের প্রতীক্ষা! সেই প্রতীক্ষা! অপেক্ষা কালের কষ্টের সমাপ্তি জননীর শুকিয়ে যাওয়া চোখে আজ সুখের আর্দ্রতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
জননীর সন্তান ফিরে আসার প্রতীক্ষা
অপেক্ষিত সময়ে প্রত্যাশার সমীকরণ মিলে না
তবুও সব উপেক্ষা করে জননী ঠাঁয় সেখানটায় দাড়িয়ে
এবার সন্তান হারানোর বিচারের প্রতীক্ষা!ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।