রাত নামে

রাত (মে ২০১৪)

আবু সায়ীদ Ahmed
  • ১১
  • ১৫৩
আমার স্বভূমি সূর্য থেকে মুখ ফিরিয়ে নিলে রাত আসে নেমে
তখন হতে থাকে মনে
প্রতারণা আর ভাঙ্গা স্বপ্নের ভার চোখের পাতায়
চোখ বুজে আসছে তাই
এখন আমি নতুন কোন স্বপ্ন
আর তা ভেঙ্গে যাওয়ার প্রতীক্ষায়
তবুও স্বপ্ন দেখি
অনেকদুর
অনেকদুর অব্ধি চলে গেছে পথ
অনেকদুর সেই স্বপ্নের ঠিকানা
যেখানে ছোঁয় নি এখনো
আশার হাত
হয়তো বিষিয়ে দিচ্ছে লোভীরা আরো স্বপ্নের নামে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আখতারুজ্জামান সোহাগ ‘আশার হাত হয়তো বিষিয়ে দিচ্ছে লোভীরা আরো স্বপ্নের নামে ’ চমৎকার।
Abdul Mannan কবিতা বেশ লাগল ....অভিনন্দন ।পাতায় আমন্ত্রণ.....
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার লেখনী। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ওসমান সজীব অপূর্ব কবিতা ভালো লেগেছে
ক্যায়স চমতকার লেখা কবিতা। ভালো থাকবেন।

১১ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬