মেঘের কোণে এক ফোটা আশার কিরণ দেখে , সুপ্ত এ মন আমার নিজেই জেগে উঠে। পারব আমি এ জগতের সবকিছু করতে, নিজের রক্ত পানি করব পৃথিবীতে গড়তে। বাধা যতই আসুক না আমার চলার পথে, বীরের মত লড়ব আমি বিপদ মুক্ত হতে। কোন অনায় আমার কাছে পাবে নাকো ক্ষমা, পাপের শাস্তি এক ফোটাও রাখব না জমা। ফুলে ফুলে যেমন করে সাজানো ফুলের বাগান, সুখ শান্তি আর আনন্দে ভরে দেব এ ভূবন। করব আমার স্বপ্ন পূরন গড়বো সোনার দেশ, মাতৃভুমির জন্য জীবন করে দেবো শেষ। দেশের আগে মোর জীবনের কোন মুল্য নাই, একথাটি সবার মনের মুলমন্ত্র হওয়া চাই। মনোবল যদি থাকে অটুট নেইতো কঠিন কাজ, সবাই মিলে জগৎটাকে সাজাবো নতুন সাজ। যদি আমি গড়তে পারি সোনার বাংলাদেশ, সার্থক এ জীবন আমার হবে নাকো শেষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মুহাম্মাদ লুকমান রাকীব
অসম্ভব ছন্দের মিল রেখে কবিতা লিখেছেন। ভালো লাগল।
"ভৌতিক" শিরোনামে একটা "ভূতের বিয়ে" নামক আমার প্রথম কবিতা আসছে। পড়ার আমন্ত্রন রইলো। ভালো লাগলে ভোট দেয়ার অনুরোধ রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।