কাঁচ ব্যথা পেলে তার কি হয় জানেন? সে কষ্টে ভেঙ্গে যায়। কেউ যদি তার উপর রাগ হয়ে আঁচড় দেয়,ও দাগ রেখে দেয়। ও নিজের বুকে যখন বৃষ্টির জল জমায়, ওকে তখন ঘোলা দেখায়। কেউ যখন তার যত্ন করে, সে হাসি দিয়ে ঝকঝকে রূপ নেয়।
অদ্ভুতভাবে মানুষের মনের সাথে কাঁচের মনের কি মিল! তাই না? মনে হতে পারে কাঁচের কি মন আছে নাকি? ওর তো জীবনই নেই। চলতে জীবন লাগে না, থেমে থাকতেই জীবন লাগে।
চলন্ত,ছুটন্ত শহরে বাড়ন্ত জন্তুগুলোকে দেখে কি হয় মানুষ মনে? ওগুলো তো যন্ত্র, চাবি দিয়ে চালানো। ওরা মানুষ হয় কি করে?
শুধু হাসতে জানলেই চলে না, ব্যথা পেতেও শিখতে হয়, মানুষ হবার জন্য।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।