সবকে হার মানাবে

কোমলতা (জুলাই ২০১৫)

আশিরুল মণ্ডল
  • ১৬৮
লোকটি পাগল নয়,তবুও সবাই পাগল বলে!
লোকটি দোষী নয়, তবুও সবাই ঢিল ছোড়ে !
লোকটি জোঁকার নয়, তবুও সবাই দেখে হাসে!
লোকটি মূর্খ নয়, তবুও সবাই মূর্খ ভাবে!
লোকটি বাচ্চা নয়, তবুও বাচ্চারা ঠাট্টা করে!
লোকটি বোকা নয়, তবুও সবাই বোকা বলে!
লোকটি মিথ্যুক নয়, তবুও কেউ বিশ্বাস করে না!
লোকটি নির্দোষ নয়, তাঁর দোষ সে নিরীহ ।
লোকটি স্বাভাবিক নয়, অস্বাভাবিক কোমল মনের।
লোকটি সাধারণ নয়, অসাধারণ সৎ ও নিষ্ঠাবান ।
নিরীহতা, কোমলতা, নিষ্ঠা, লোকটিকে সমাজ চ্যুত করছে।
নম্রতা, কোমলতা যেন সামাজিক অপরাধ!
নষ্টামি, ভণ্ডামি, মিথ্যার স্বর্গ রাজ্য এ পৃথিবী
তাঁর জন্য নয়, তাঁকে বদলে নিজেদের দল বাড়াতে
মানুষ তাঁর পিছনে লেগেছে, তবে পারবেনা।
তাঁর শক্ত কোমলতা সবকে হার মানাবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ এমন সাদা মনের মানুষ আজ খুঁজে পাওয়া খুবই মুসকিল । ভাল লাগল ।
হুমায়ূন কবির সুন্দর হয়েছে কবিতািট ভোট থাকল।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগালো । আমার কবিতা ও গল্পের পাতায় আমন্ত্রণ রইলো ।
ধন্যবাদ। আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম।
ফয়সল সৈয়দ বুঝাই যাচ্ছে আপনার স্টকে কথার ঝূড়ি আছে। শুধু একটু গুছিয়ে লিখলে আরো ভাল লিখতে পারবেন । অনেক সময় একটি বাক্যে কবিতা দাঁড়িয়ে যায়।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আবুযর গিফারী দারুন অভিব্যক্তি। ধন্যবাদ কবি। আমার পাতায় আমন্ত্রণ।
ধন্যবাদ। আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম।
গোবিন্দ বীন তাঁর জন্য নয়, তাঁকে বদলে নিজেদের দল বাড়াতে মানুষ তাঁর পিছনে লেগেছে, তবে পারবেনা। তাঁর শক্ত কোমলতা সবকে হার মানাবে। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভাল লাগলো , ধন্যবাদ। অবশ্যই আপনার পাতার আমন্ত্রণ রক্ষা করব।

০২ মে - ২০১৪ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী