প্রেম দীর্ঘজীবি হও তোমার প্রথম পরশ মাতৃগর্ভে,লোহিত তরল উষ্ণতায় । পার্থিব দেহমনে মৃদু মৃদু হৃদস্পন্দনে, আকন্ঠ সুখানুভুতির অতলে শ্বাশ্বত সে সুখ । দীর্ঘ থেকে দীর্ঘতর সে প্রতীক্ষা অবশেষে তোমারই জয়ধ্বনিতে ভূমিষ্ঠ এই প্রান । কিন্তু একি দেখি ? কোথা তুমি ? সর্বত্র সন্ত্রাসের আস্ফালন নিস্প্রান জেহাদের নরমেধে ক্ষতবিক্ষত মূল্যবোধ । জাতপাত,ধর্ম বর্ণে বিভাজিত সভ্যতা । কাঁটাতারে বিধ্বস্থ ,শতছিন্ন তুমি আমার মা - আমার প্রথম প্রেম ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
জাতপাত,ধর্ম বর্ণে বিভাজিত সভ্যতা ।
কাঁটাতারে বিধ্বস্থ ,শতছিন্ন তুমি
আমার মা - আমার প্রথম প্রেম ।।
ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন
রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।