ভালোবাসতে বাধ্য আমি

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

সূনৃত সুজন
  • ১১
  • ১৪০
ভালোবাসা বলেই মানুষ
মানুষ বলেই ভালোবাসা
শ্রদ্ধা-স্নেহে ভেতর ঠাসা
তার প্রকাশই ভালোবাসা
চাওয়া পাওয়ার যোগ-বিয়োগে
ভালোবাসাই কান্না- হাসা

শুকনো স্মৃতি,শুকনো কথা
পড়লে মনে- চোরাব্যথা
ভালোবাসার খাদটা অতল
পড়লে- চোখের ফুরায়না জল
অশ্রু মুছে হাসিমুখে
বিদায় বলাই ভালোবাসা

ভালোবাসা স্বর্গগামী
প্রাণের তুফান,মুক্তিকামী
ভালোবাসা দুধের বাটি
স্বপ্ন-চাষের সবুজ মাটি
প্রবল টানে ফিরে এসে
সুখে কাঁদা-ই ভালোবাসা

ভালোবাসা অনেক দামী
ভালোবাসতে বাধ্য আমি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পবিত্র বিশ্বাস পড়লাম, ভালো লাগলো এবং ভোট দিলাম। শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন চমতকার ছন্দ! চমতকার কবিতা। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
মুহাম্মাদ লুকমান রাকীব ভালোবাসা ভালো করে ভালবাসায় ফুটিয়েছেন কবি।।
জুন খুব সুন্দর কবিতা।ভালো লাগা রেখে গেলাম।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) কবিতার কথা গুলো বেশ । ভালোবাসা র রকমফের দেখা গেল লেখা য়। শুভেচ্ছা
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) আমার খুব ভালো লাগল কবিতার কথাগুলো। বেশ ভেবেচিন্তে লেখা। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

২৪ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী