কান্না আর রক্তের সাদৃশ্য তারাই জেনেছে যারা দেখেছে বায়ান্ন,দেখেছে একাত্তর।
এরপর প্রজন্মান্তর; পেরিয়ে রক্তের হিম,আর লাশেদের অবাধ্য মিছিল, স্বজাতির অস্তিত্বে আজ নেই কোন বিভেদ। যারা ভয়ে কথা বলে নি, তারাও এখন বলতে শিখেছে।
কিন্তু, সব চাইলেই কি আর পারা যায়! উড়নচণ্ডী সময়ে বাসা বাঁধে নানা অসময়। তাই, স্বপ্নের রুপান্তর দেখি প্রতি রাতেই আড়াঁলে কাঁদে কোন গাজী কিংবা বীরাঙ্গনা! যে পেঁচা যুদ্ধ দেখে নি সেও কাঁদে,বলে- আরেকটু না হয় জেগে থাকো বীরেরা এইতো, বেলাশেষেই ফিরছি......!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।