এই রকমই এক ফাগুনে মনিপুরী কন্যার প্রণয়ে গান্ডীব ভুলে পার্থ ছুটে এসেছিলো নিয়ে হৃদয়ের ফুল-
এই রকমই এক ফাগুনে রাজপাট, খ্যাতি, যশ নূরজাহানের হাতে সঁপেছিল মোঘল-তনয় সলিম-
এই রকমই এক ফাগুনে বনলতা সেনের খোলা চুলে দেখে শত সূর্যের ঝিলিক বাক্যরহিত হয়েছিল তার প্রেমিক, আবার এই রকমই এক ফাগুনে মায়ের পাশে ক্ষুধার্ত ভায়ের লাশ দেখে গান ভুলে কেঁদে উঠেছিলো নাম না জালনা বসন্তের কোকিল।
এই রকমই এক ফাগুনে বাংলা বলার অপরাধে বুলেটের মালায় ঝাঁঝরা হয়ে শুয়েছিলো ওপারের মকবুল- ও ফাগুন (ভালোবাসার) আগুন জ্বালো। ও ফাগুন (ভর্ৎসনার) আঘাত হানো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।