ভয় (১) দূর থেকে ভেসে আসে উৎসবমুখর মানুষের কোলাহল। জানালার বাইরে রঙবাহারী আলোর খেলা, রাজপথে আজ চেনা অচেনা লোকের মিছিল, ঘরে আজ কেউ নেই। একা আমি। আমি একা।
ভয় (২)
নিস্তব্ধ নিশুতি রাত, আকাশে এরোপ্লেনের গমগম শব্দ। সঙ্গীহীন ল্যাম্পপোষ্টগুলো জ্বলছে টিমটিম পুলিশের কালো জীপটা চলে গেলো অকারণে হর্ণ বাজিয়ে। পথে আজ কেউ নেই। একা আমি। আমি একা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।