হিলাল

স্থিতিশীলতা (ডিসেম্বর ২০২৪)

অম্লান লাহিড়ী
  • 0
  • ২৭৩
সেই কবেকার কথা

সুতপার ছোট ছাদ,

হিলাল-এর সাথে দেখা

ঈদের বাঁকা ফালি চাঁদ



আজ হিলালের চোখে সুরমা

মসজিদে ভোরের আজান

সুতপার দিন কাটে মন্দিরে

হাতে আর আঙুলে মাদুলির নামগান।



দুজনেই ডিজিটাল,দুজনেই ফেসবুক

বিদ্বেষে ভরে যাওয়া দেওয়াল

মনে পড়ে সেই কবেকার কথা

চাঁদ দেখা সুতপা আর হিলাল?



(আরবী হিলাল কথাটির অর্থ প্রথম চাঁদের আলো)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অসাধারণ লিখেছেন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সমাজ যখন ধর্ম, অর্থ, জাতপাত নির্বিশেষে মানুষকে সম্মান দেয় তখনই সেই সমাজ স্থিতিশীল হয়।

১৬ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৪০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী