মুক্তিযোদ্ধা কত শুদ্ধ,
নবজন্মায় কয়।
স্বাধীন দেশে বাস করি!
আমরা স্বাধীন নয়।
দ্রব্যমূল্যের নেই তুল্য,
পেঁয়াজ কিংবা লবণ।
গুজব গুজব বলে নেতায়,
দিচ্ছে টিভি ভাষণ।
উর্ধগতি মানুষের নেই,
মূল্যহীন আজ তারা।
দেশে যদি শাসন থাকত..
পেঁয়াজ খাচ্ছে কারা ?
আমরা শালা আমজনতা,
খাচ্ছি শুধু ভাষণ ।
ঘরনেত্রী লাইন দিয়ে,
কিনছে একশটায় লবণ।
মরে মানুষ বাঁচার আশায়,
গুজবে দিয়ে কান।
দেশটা মোদের কোথায় যাচ্ছে,
শুধু বুদ্ধিমত্তার ভান।
আ-মিন আ-মিন করছে ভবে,
কিছু সংখ্যক মমিন।
স্বাধীন হওয়া দেশটা এখন,
জীবন্ত এক কফিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
১৭ আগষ্ট - ২০১৪
গল্প/কবিতা:
৩৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।