একটি দিবস হোকনা আবার

ঋণ (জুলাই ২০১৭)

কবির সিদ্দিকী
  • ৩২৩
একটি দিবস ভালোবাসার
একটি দিবস মায়ের
একটি দিবস ভাষার জন্য
জিবন দেয়া ভায়ের।
একটি দিবস কাব্য-কলার
একটি দিবস গানের
একটি দিবস স্বাধীন চেতা
লক্ষ কোটি প্রাণের।
একটি দিবস সাক্ষরতার
একটি দিবস বন্দিদের
একটি দিবস শ্রমজীবি,
প্রবীণ, প্রতিবন্ধীদের।
একটি দিবস কন্যা, জায়ার
একটি দিবস বাবার
একটি দিবস হোকনা আবার
সবকে খুঁজে পাবার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাদিম ইবনে নাছির খান "একটি দিবস হোক না আবার সবকে খুঁজে পাবার। ভাললাগলো,,শুভকামনা রইল
মোঃ নুরেআলম সিদ্দিকী অনবদ্য ভালোবাসা রইলো আপনার মুগ্ধ কবিতার প্রতি। অসাধারণ। অনেক শুভকামনা ও ভোট রইলো
খন্দকার আনিসুর রহমান জ্যোতি একটি দিবস ভালোবাসার একটি দিবস মায়ের একটি দিবস ভাষার জন্য জিবন দেয়া ভায়ের।...// সুন্দর অন্তমিলের কবিতা ...মুগ্ধ হলাম সাথে শুভেচ্ছা রইলো....

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী