লাল ডাক বাক্সে পিয়ন আর হলুদ খাম খোঁজেনা দূরত্ব কমতে কমতে সবাই এখন জিরো পয়েন্টে মেইলের ইনবক্স গুলো এখন ফাকাঁ থাকে বহু দিন জিরানোর সুযোগ পায়না শুধু মোবাইলের ইনবক্স প্রায় মুছে যাওয়া মোবাইল কী প্যাডের ইংরেজি বর্ণ অবলিলায় বাংলা লেখে ফেইসবুকের মুখে। দাদির লাশ কবরে নামাতে নামাতে আপডেট, পছন্দের চিহ্নে বহু জনের চাপের খবর আসে মন খারাপ করিসনা আমরা তোর পাশে আছি এবার খাটিয়ার পাশে একটা বিষন্ন সেলফী জানাজা শেষ করে দেখে নেয় আপডেট। সম্পর্কের শেষটুকু কবরে রেখে বান্ধব অন্তঃপ্রান আমি ফিরে আসি নগরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর
আসলে ভাই, অতিরিক্ত যে সব কিছুই খারাপ- তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। ভাল লাগল আপনার এই সচেতনতা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।