এমন একজন থাকতে হয়, যাকে ছাড়া জীবন নদী জল হারিয়ে শুষ্ক হয় এমন কেউ থাকতে হয়, যাকে নিয়ে সব হারিয়ে জীবন স্রোতে ভাসতে হয়। জীবন নদীর উজান ভাটি যাকে ছাড়া হারায় গতি তাকে নিয়ে খুব গোপনে সময় করে ভাবতে হয়, এমন একজন থাকতে হয়।
গভীর ঘুমে মগ্ন যখন, ঠিক তখনি জরিয়ে ধরে-অবাক করে কাঁদতে হয় কোমল হাতে জড়িয়ে ধরে, চোখের পানি মুছতে পারে, এমন কেউ সঙ্গি হয় শত বিপদ মাঝেও তখন, বুকের মাঝে আগলে রেখে একটু বেশি ভালবাসতে হয় রোজ সকালে অফিস যেতে, ইচ্ছে করে ফিরে আসার ভানটুকু তবু করতে হয় ফিরে এসে ঠোটের মাঝে, একটি চুমু বেশি খেতে অনেক বেশি ইচ্ছে হয়, মিষ্টি মধুর শাসন করে, কপট রাগের অভিমানে দু’চোখ বেয়ে জল গড়ানোর এমন একজন থাকতে হয়।
যাকে ছারা জীবন যেনো ছন্ন ছাড়া উদাস হয়, তাকে নিয়ে খুব যতনে ভালোবাসার আবরণে- স্বপ্ন নীড়টি গড়তে হয়, এমন একজন থাকতে হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
সবার প্রিও একজন থাকে । জানা অজানায় মনের মধ্যে আমরা তাকে একটু জায়গা দেই। তাকে ঘিরে থাকে আমার পথ চলা, ভাল মন্দ লাগা । এমন একজন ত থাকা চাই।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।