ছুঁড়ে ফেলতে পার যত আমার দেয়া গোলাপ শত ঠোট বাঁকাতে পার অবজ্ঞায় কাদা লেপে আমার আশায়।
অথবা তোমার শিয়ালনীর ছলাকলা বাড়িয়ে দিতে পারে আমার অন্তর্জ্বালা, ভুলে যেতে পার আমার একনিষ্ঠতা ভালবাসাকে বানিয়ে দিয়ে ব্যার্থতা।
জেনে রেখো তুমি বিনাযুদ্ধে ছাড়বো না আমি সূচাগ্র ভূমি যে ভূমিতে তোমার জন্য বহমান নদী, তা যে কত খরস্রোতা তুমি বুঝতে যদি।
যদি না পাই ভালবাসা প্রত্যাশিত তারপরও রইবো আমি অপরাজিত। তুমি জাননা মেয়ে, হোক সে নিস্তব্ধ পারাবার অথবা কোন ঝড় আবেগিক, হার মানেনা প্রেমিক পুরুষ পরাজিত হয় না প্রেমিক!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
জেনে রেখো তুমি
বিনাযুদ্ধে ছাড়বো না আমি সূচাগ্র ভূমি
যে ভূমিতে তোমার জন্য বহমান নদী,
তা যে কত খরস্রোতা তুমি বুঝতে যদি।
ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।