যখন একলা ঘরে অন্ধকারে থাকবে তুমি একা যখন কেউ তোমার বন্ধু হয়ে দেবে না চোখে দেখা। তখন তুমি পাবে তোমার কাছে তোমার আমার আমি সে কখনো সাথ ছাড়ে না এ কথা জানি যখন মনে আসবে এ প্রশ্ন কেন এমন হয় ? ঠিক তখনই জাগবে বুকে অসহ্যতা সহস্র ভয় কেউ নেই তো কি হয়েছে সাথে আছে তোমার ছায়া তার সাথে বাধোঁ তুমি তোমার মনের সব মায়া। ধরণীর বুকে তো তুমি একলাই রেখেছো চরণ আবার তুমি চলে যাবে একলাই হবে তোমার মরণ। সদাই মানুষ একাকী নি:সঙ্গচারী, একাই তাকে বাইতে হয় নিজ জীবনের তরী ক্ষণিকের এই জীবন কালে সবাই মূহুর্তের অতিথি একাই আছো, একাই ছিলে, একা থাকবে,
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাসরিন চৌধুরী
কবিতা লেখার পর নিজের লেখাটুকু বার বার পড়ুন দেখবেন ছোট খাট ভুলগুলি নিজের চোখেই ধরা পড়বে। যতি চিহ্নের ব্যাপারে আরও যত্নশীল হওয়া প্রয়োজন। শুভকামনা জানবেন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।