বিশ্ব কবিতা দিবসে

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

লক্ষ্মন ভাণ্ডারী
  • ১২৮
কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।

কুয়াশা ঝরা শীতের সকালে,
অঝোরে বৃষ্টি ঝরে,
কবির লেখনী ক্লান্ত আজিকে,
হাত হতে যায় সরে।

কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।

কাব্যের সুরে লালিত্য ঝংকার,
রচিছে আশার প্রাসাদ।
কাব্যের কড়া হাতুড়ির আঘাতে,
খসে পড়ে বুনিয়াদ।

কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।


উষর মরূর তরুর শাখায়
শুনি প্রভাত পাখির গান।
কবিতার পাতায় বিদ্রোহ আজ,
লালকালিতে দাও টান।

কবি আমি কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।

ভেঙে গেছে আজ দেশ,
মরে গেছে মানুষের মন।
দিকে দিকে বিদ্রোহ তাই,
জাগো এবার জনগণ।

কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক খুব ভালো লাগলো...........
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
গাজী সালাহ উদ্দিন সুন্দর ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
আল আমিন সুন্দর, সুরেলা ! ভোট রইলো। আমার পাতায় আমন্ত্রণ!
গোবিন্দ বীন ভেঙে গেছে আজ দেশ, মরে গেছে মানুষের মন। দিকে দিকে বিদ্রোহ তাই, জাগো এবার জনগণ। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
F.I. JEWEL N/A # ভাবের বিশালতায় অনেক সুন্দর কবিতা ।।
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল লেগেছে,শুভেচ্ছা জানবেন।

১৮ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী