নব বসন্তে

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

লক্ষ্মন ভাণ্ডারী
  • ২২৫
নব বসন্তে আজি,
বিকশিত পত্ররাজি,
গুঞ্জরিয়া দলে দলে, আসে মধুকর।

ফাল্গুনে ফুল বনে,
রং লাগে যৌবনে,
প্রজাপতি উড়ে বসে, ফুলের উপর।

এলো বসন্ত আজি,
নদীকূলে নেই মাঝি,
অজয় নদী বয়ে চলে কলকল করে।

আম, কাঁঠালের শাখে,
বসন্তে কোকিল ডাকে,
পথের বাঁকে, গরুবাছুর বেড়ায় চরে।

শাল, পলাশের বনে,
খুশির রং লাগে মনে,
বাজে মাদল, বাঁশের বাঁশি বাজে।

বসন্তের আগমনে,
গাখি গায় বনে বনে,
ফুলের সৌরভ ভাসে ধরণীর মাঝে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা ছন্দশীল কবিতা। ভোট ও শুভেচ্ছা রইলো।
মিলন বনিক বসন্তের সুন্দর চিত্রকল্প...ভালো লাগলো...
কেতকী সুন্দর কবিতায় ভোট দিলাম।
ফেরদৌস আলম ওয়াও, দারুণ লাগলো তো !
ইমরানুল হক বেলাল একটি আধুনিক পল্লি কবিতা । ভালো হয়েছে। ভোট দিয়ে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ।
রুহুল আমীন রাজু N/A অনেক ভালো লাগলো.......
গোবিন্দ বীন বসন্তের আগমনে, গাখি গায় বনে বনে, ফুলের সৌরভ ভাসে ধরণীর মাঝে।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।

১৮ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী