তুমি

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

সাদিক ইসলাম
  • ২১
তুমি পথ হারানো রাতের ধ্রুবতারা
তুমি পথ দেখালে যখন দিশেহারা
মেঘলা আকাশ হঠাৎ আলোর দিন
তুমি দারুণ প্রিয়া যখন সঙ্গিহীন।

তুমি ¯্রােত এনে দাও সরিয়ে বালুচর
তুমি পথ হারাকে ঠাঁই মেলানো ঘর
তুমি বদ্ধ দিনে শুদ্ধ হাওয়ার মতো
তুমি না ফুরানোর মুগ্ধ অবিরত ।

মরে যাওয়া গাছের সবুজ পাতা
তুমি বর্ণবিহীন দিনের সজীবতা
তুমি ভেঙ্গে পড়া নায়ের শক্ত হাল
সব হারানো জনের চিরকাল ।

সব বেঠিকের একটা তুমি ঠিক
ঠিক করে দাও ভুলে যাওযা দিক
চলে যাওয়া দিনের তুমি আশা
সত্যি শরত সাদা মেঘে ভাসা।

শূন্য দিনে ভেসে আসা সুবাস
তুমি মরা ঘাসে সাদায় ভরা কাশ
ছন্দে ভরাও শূন্য লেখার খাতা
তুমি গানে ভরাও গভীর নীরবতা।

তুমি নীরব মনে চঞ্চলতা আনো
জাগাও তুমি আমার ঘুম ভাঙ্গানো
অতল কালোয় অলোয় দেখা রেখা
তুমি চেনা মুখকে নতুন করে দেখা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গাজী সালাহ উদ্দিন খুব ভালো ।আমার পাতায় আমন্ত্রন রইলো
অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
Muhin Roy মুহিন রায় শূন্য দিনে ভেসে আসা সুবাস তুমি মরা ঘাসে সাদায় ভরা কাশ
অনেক সুন্দর দুটি লাইন যা মনে রাখার মতো
মুহিন রায় অনেক ধন্যবাদ
মোহাম্মদ সানাউল্লাহ্ বেশ ভাল লাগা সুন্দর কবিতা ! ভোট রেখে গেলাম ।
অনেক ধন্যবাদ সানাউল্লাহ ভাই
ফয়েজ উল্লাহ রবি শুভেচ্ছা জানবেন বেশ ভাল লেগেছে।
রবি ভাই আপনাকে ও অনেক শুভেচ্ছা। সাথে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন
F.I. JEWEL N/A # গভীর ভাবের অনেক সুন্দর কবিতা ।।
গোবিন্দ বীন মরে যাওয়া গাছের সবুজ পাতা তুমি বর্ণবিহীন দিনের সজীবতা তুমি ভেঙ্গে পড়া নায়ের শক্ত হাল সব হারানো জনের চিরকাল । ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।

০৮ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী