অবশেষে তুমি নিরব হলে নিভে যায় দিগন্তের বাতি দিক ভুলে পিছু হাটতে হাটতে বেড়ে য়ায় আঁধারের বেলা, পান্থপথের ফুটপাত মনে রাখে তুমার মোমের মত নরম আঙুলের ছোঁয়া।
ভুলে যাই তখন, দিগন্ত আমারও আছে রৌদ্র নেই যদিও, নেই বসন্তের হলদে রেখা, উত্তর দক্ষিণ সব কিছু ভুলে আমি তবে সে দিগন্তেই ঝুঁকি বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে টুকটুকে লাল স্বপ্নের অনুশিখা।
তাই সাধারণ চাওয়াটাই আজ হলো প্রতিবাদ রাগে নয় অনুরাগে, শুধু একবার খুলে দাও দিগন্ত তুমার সিঁথিতে সিঁদুর কি বা কবুল বলার আগে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
তাই সাধারণ চাওয়াটাই আজ
হলো প্রতিবাদ
রাগে নয় অনুরাগে,
শুধু একবার খুলে দাও দিগন্ত তুমার
সিঁথিতে সিঁদুর কি বা
কবুল বলার আগে।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
এমএআর শায়েল
ভাল লাগল। সম্পুর্ণটা পড়লাম। একটু সহজ ভাষায় তুলে ধরা হয়েছে কথাগুলো। আপনাকে আমার লেখা গল্প (আমাকে ভালবাসা পাপ!) গল্পটি পড়ার আমন্ত্রন রইল। গঠন মূলক সমালোচনা করে অনুপ্রাণিত করার অনুরোধ রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।