বিজ্ঞাপ্তি আর বিসিনেস এর বাইরে এক আসল পৃথিবী। পাথর ভেঙ্গে পৃথিবীর মাটিতে তাজমহল তবু কোথায় যেন হিসেব গরমিল। দৈনন্দিন আর জীবনের বাইরে কোথায় যেন বেরঙিন পথচলা খালিপায়ে।
আমার বুকপকেটের শেষ স্তবকে সমস্ত মাংসের ভিতরে পাঁজরে ঘা,দৈন্য দশা ,মেরুদন্ড যে সোজা হতে চাই। তবু বারংবার নুয়ে পরে হায় পৃথিবী রঙিন এই পৃথিবীর ঈশ্বররা সর্বশক্তিমান। অধিকারে পা ,কিসের অধিকার , জন্ম,শিক্ষা ,খাদ্য ,সভ্যতা ,বস্ত্র,সমাজ ,বাসস্থান,বেঁচে থাকা। সমস্তটা শুধু জীবিত অক্ষরের শব্দমালা বর্ণমালা অন্ধকারে মৃতের নরকে।
বিজ্ঞপ্তি আর বিসিনেস এর ভিতরে বাঁধা জন্ম গাঁট দৈনন্দিন খাদ্য তালিকা। অপরের রক্তে তৃষ্ণা ,অপরের খাদ্যে খিদে ,বিনিময় বেঁচে ফেরা মিথ্যা এই নাটকের সর্বপরি কীর্তন। জয় মানুষের জয় ,জয় মনুষত্বের জয় ,জয় অধিকারের জয় আমরা করবো একদিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।