জেলখানা আরো বড় করো

ঘৃনা (আগষ্ট ২০১৫)

জুবাইউর রহমান রাজু
  • 0
  • ১০৭
জেলখানা আরো বড় করো !
নয়লে কোথায় জায়গা দেবে আমাদের ?
আমরা তো স্বল্প নয়,
আমাদের সংখ্যা অনেক ।
সামনে মাসে আমরা দ্বিগুণ হবো ;
তারপরের মাসে আবার... ।
কোথায় রাখবে এই সাত কোটি মানুষের ?
পুরো দেশটাকে কি জেলখানা বানাবে ?
এতো ছেলে, এতো মেয়েকে জায়গা দেবে কোথায় ?

জেলখানা এমনিতেই তো ভর্তি ,
ওখানে আরো মানুষ রাখলে
ওটাই তখন একটা দেশে পরিণত হবে ,
ওখান থেকে তখন স্লোগান আসবে,
হবে গণ আন্দোলন ।
মিটিং হবে, মিছিল হবে,
পোস্টার লেখা, ধর্মঘট আরো কত কি ।
তখন কি করবে ?
ঐ দেশ থেকে কি আবার
এই দেশে ফিরিয়ে আনবে ?
আবার নতুন জেলখানা বানাবে ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ কবিতাটা একাত্তরের প্রেক্ষাপটে লিখলেও বর্তমানটাও খুব একটা সুখকর নয় । আপনার কবিতার মাঝে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রতি সমর্থন আছে । ভাল লাগল ।
আবুল বাসার অনেক শুভেচ্ছা রইল।ভাল লাগল।
মারুফুল হাসান কবিতায় ঘৃণার বিষয়টি বুঝেত পারলাম না।
গোবিন্দ বীন তখন কি করবে ? ঐ দেশ থেকে কি আবার এই দেশে ফিরিয়ে আনবে ? আবার নতুন জেলখানা বানাবে ? ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।

০৫ মার্চ - ২০১৫ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬