ছোট্ট খোকা ভয় পেয়েছে অচেনা মুখ দেখে, কাঁদছে বসে মায়ের কোলে আচলে মুখ ঢেকে, মা বলছেন কাঁদছ কেন কি হয়েছে খোকা, কে দিয়েছে গাল তোমাকে কে দিয়েছে বকা ? কিসের ভয়ে মুখ ঢেকেছ মায়ের আচল তলে, কোথাও কি আজ চোট পেয়েছ মজার খেলার ছলে ? খোকা বলছে ঐ যে হেথা বকুল ফুলের গাছটি যেথা, খেলছি আমি একা একা , দেখি রোদের ছায়ায় মানব রেখা, মুখটি তুলে চেয়ে দেখি অচেনা এক লোক, আমার দিকে তাকিয়ে আছে অপলক তার চোখ । মা বলছেন ভয় পেয়না এইতো আমি কাছে, বলতো খোকা সে দেখতে কেমন কোথায় এখন আছে ? খোকা বলছে মুখ শুকিয়ে মায়ের কোলে মুখ লুকিয়ে, অনেক বড় চুল তার মুখ ভর্তি দাড়ি, হয়তো এখন খোঁজ করতে আসছে আমার বাড়ি । ক্ষানিক বাদে মা দেখলেন আসছে খোকার কাকা, খোকার দিকে চেয়ে দেখে আচলে মুখ ঢাকা, মুচকি হেসে মা বলছেন ওরে ভিতু সোনা, এ-যে তোর বড় কাকা নয় কেউ অচেনা ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।