সমাজ নিয়ে খেলছ যারা করছ মহাপাপ জগত তোদের শত্রু হবে দিচ্ছি অভিশাপ । ফুলের মত জীবনগুলো ধ্বংস করে পাচ্ছ কি যে স্বাদ ? সুখের হাসি কেড়ে নিয়ে লালের মিছিল হাসছ মেলে দাঁত হাসি তোদের শত্রু হবে দিচ্ছি অভিশাপ । যেদিন সময় তোদের শত্রু হবে করবে ন্যায়ের দাবি করবে না কেউ মাফ সেদিন সময়ও তোদের শত্রু হোক দিচ্ছি অভিশাপ । জুলুম শেষে জয়ী বেশে আসবে নতুন প্রভাত সেদিন প্রভাত তোদের শত্রু হোক দিচ্ছি অভিশাপ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হাসনা হেনা
ওদের অভিশাপ পাওয়াই উচিৎ কিন্তু কবিতার কিছু নিয়ম আছে পদ্য কবিতা হলে অন্তমিল সহ মাত্রা ঠিক থাকা আবশ্যক। আশা ক্রি ভবিষ্যতে সে ব্যাপারে সচেতন হবেন । কিছু মনে করবেননা। ধন্যবাদ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।