অতঃপর

কৃপণ (নভেম্বর ২০১৮)

দিপেশ সরকার
  • 0
  • ১২৯
তোমার বৃত্তের মধ্য দিয়ে
ছায়া মেখে চলে যাচ্ছি।
চলে যাচ্ছি নিঃশব্দে।
চলে যাচ্ছি গাঢ় থেকে গাঢ় তমসায়।
নিমগ্ন হচ্ছি ভূ-কম্পের গভীর তন্দ্রা ছঁয়ে।
আমাকে আকরে ধর
আমাকে উজ্জীবিত কর উল্কার স্রোতে।
নিস্ক্রিয় হোক চুম্বকীয় তরঙ্গ
মাধ্যাকর্ষণের অবিরাম আমন্ত্রণ।
জাগতিক নিয়ম ভেঙে আমাকে আকরে ধর।
আমাকে আকরে রাখ....
তোমার নিটল মায়াবি চেতনায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুসাইন বেশ ভালো লিখেছেন।ভোট রইলো।আমার পাতায় আমন্ত্রণ রইলো।
মনতোষ চন্দ্র দাশ সংক্ষিপ্ত আকারে সুন্দর ভাব প্রকাশ। ভালো লেগেছে বেশ। ভোট দিয়ে গেলাম।
শামীম আহমেদ অসাধারন লিখেছেন! ভোট রইলো

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মনের গভীরের অন্তরাল থেকে বেড়িয়ে আসা কৃপণতার অন্তঃপ্রকাশ।

২৬ এপ্রিল - ২০১৫ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী