জানো সৃষ্টি..... আমার সব স্বপ্ন গুলো আজ দুঃস্বপ্ন, আশা গুলো আজ নিরাশা, ইচ্ছে গুলো সব পানসে স্বাদের।
কেন জানো.....? এই পৃথিবীতে আমার জন্য যে, একফোঁটা ভালোবাসা নেই। যেখানে যাই, যার কাছে যাই শুধু ঘৃণা, শুধুই ঘৃণা।
জানো সৃষ্টি..... আগে জীবনের প্রতি আমার অনেক লোভ ছিল। এখন আর জীবনের প্রতি একফোঁটা লোভ অবশিষ্ট নেই। আগে মৃত্যুকে অনেক ভয় পেতাম। একা একা রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই মনে হত, আমি যেন কবরের ভেতরে। ভয়ে আমার হাত-পা গুটিয়ে আসত।
আর এখন..... মৃত্যুই আমার সব থেকে কাছের বন্ধু। মৃত্যুর সাথে আমার গলায় গলায় ভাব। রাতে এখন আর একা একা ঘুমাতে ভয় লাগে না; বরং অনেক ভালো লাগে। চোখ বন্ধ করলেই মনে হয় আমি আমার সবথেকে প্রিয় জায়গা, আমার কবরের ভেতরে। আর আমাকে জড়িয়ে ধরে আছে আমার সবথেকে কাছের বন্ধু, মৃত্যু.....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।