তুমি অন্য লোকের নতুন সুখের নাম
তুমি অন্য বুকের রোমে নিচ্ছ শ্বাস-
হে অন্য কারো প্রিয়তমা, ভুলো
তোমার আমার নষ্ট তিরিশ মাস !
হে অন্য কারো মন-প্রেমিকা শুনো
তার কাছে সব রেখে অগোচর-
ঐ আঙটি পড়া অনামিকায় গুনো
তোমার আমার নষ্ট আড়াই বছর !
আড়াই কিংবা তিরিশ যেটাই বল
আছি আমি আজো যে আটকে-
তোমার দেয়া শেষের অবহেলায়,
শেষের দিকের কয়েকটা বাক্যে ।
এই কবিতাও শেষের দিকে প্রায়
শুধু শেষ হয় না বুকের দীর্ঘশ্বাস-
হে অন্য কারো প্রিয়তমা, ভুলো
আড়াই বছর কিংবা তিরিশ মাস !
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী