বাবা নামটি মিষ্টি মধুর, শুনতে লাগে ভাল। বাবা মোদের পথ প্রদর্শক, সকল দিকের আলো। বন্ধু বলি শিক্ষক বলি, বাবা মোদের সব। সকল সময় আগলে রাখে, ভূলকে করে মাফ। ত্রুটি মোদের সুধরে দিয়ে, দেয় সঠিক দিশা। নতুন করে স্বপ্নদেখায়, বাঁচার জাগে আশা। সেই বাবাকে অনেক সময়, করি কত অবহেলা। দু:খ দিই কষ্টো দিই, হৃদয় ভাঙ্গা জ্বালা। আজকে মোরা শপথ করি, দিব যোগ্য সম্মান। পৃথিবীতে সবার চেয়ে, বাবার শ্রেষ্ঠ মান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
১৫ জুন - ২০১৫
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।