দ্বিধার পাহার ঠেলে

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

হাসান হামিদ Hasan Hamid
  • ২৯
বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
সেই এক বলা
কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
কোনো ভাষা নেই
কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
যতদূর মুছে নিতে জানে
দীর্ঘ চরাচর
তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
সকলেই চেয়েছে আশ্রয়
সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন
জলের কিনারে নিচু জবা?
শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে
সেকথা জানো না?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Syed Mahmud এই কবিতাটি কবি শঙ্খ ঘোষ এর লেখা-শূন্যের ভিতরে ঢেউ। লেখক নিজের বলে চালিয়ে দিলেন কেন বুঝতে পাচ্ছিনা। কর্তৃপক্ষ সজাগ না থাকলে এ রকম বিখ্যাত কবির কবিতা নিয়ে মিথ্যের বেসাতী হতে থাকবে।
মিলন বনিক সুন্দর কবিতা...ভালো লাগলো....
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z কেননা'র আধিক্য বাদ দিলে অনেক ভাল লাগা কবিতা। শুভ কামনা, ভোট আর আমন্ত্রন আমার পাতায়।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬
পন্ডিত মাহী পান্না দা'র মত আমিও বলবো, সুপার্ব...
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৬
Lutful Bari Panna শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে সেকথা জানো না?- শেষ লাইনটা সুপার্ব।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
শাহ আকরাম রিয়াদ “শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে সেকথা জানো না?” ভালো লাগলো কবিতাটি। শুভ কামনা রইল।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬

০৫ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬