এক পশলা কষ্ট

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

J.i. Akash
  • ১৪
এক পশলা কষ্ট

শরতের এক পশলা বৃষ্টির মতো
কেউ একদিন আমায় ভিজিয়ে দিয়েছিল
ভালবাসার গোধূলি রঙে ॥

দেখেছিলাম স্বপ্ন ওই দিগন্তের কোলঘেঁষে
মুক্ত বলাকার মত উড়বে সে
আমার হাতে হাত রেখে আপন মনে ॥

বৃষ্টির ফোঁটার মত সেই স্বপ্নগুলো আজ
হৃদয়ের সাদা পাতায় ধারণ করেছে
এক একটি তিলক বর্ণ রূপে ॥

আজো দক্ষিণা বাতাস বহে
পাখিরাও আগের মতোই গোধূলী বেলায়
ডানা মেলে ফিরে নীড়ে।

আমি কেবল বসে থাকি ওই দূর দিগন্তের পানে,
গুনি শুধু তাঁরই অপেক্ষার প্রহর
এক পশলা কষ্ট নিয়ে হৃদয় গভীরে ॥
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা বেশ লাগল কবিতা।
মিলন বনিক অনেক অনেক সুন্দর কবিতা...ভালো লাগলো...
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১৫
দীপঙ্কর বেরা Bah , khub sundar. Bhalo laglo
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৫
আলী হোসাইন এক পশলা কষ্ট নিয়ে হৃদয় গভীরে। আহারে কষ্ট।
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ বীন দেখেছিলাম স্বপ্ন ওই দিগন্তের কোলঘেঁষে মুক্ত বলাকার মত উড়বে সে আমার হাতে হাত রেখে আপন মনে ॥ ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৫
আবুল বাসার সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৫

০৭ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী