তোমার আমার, কেমন করে বলো, বুঝি — তেমন ধারা নিঃষ্কলুশ, অপূর্ব, কোনো প্রেম?
আমার যে জানা, তোমার সকল জুড়েই — আমিই আছি, আর আছে মোর প্রেম।
আসল হল, সকল ভ্রান্তি ভুলে, শুধুই “আমি” — “আমি”ই শুধু থাকি, জগতজোরা সকল প্রেমের মূলে।
আমার মনের পূর্ণতাতে প্রেম, বুঝি — কায়িক কোনো চাহিদাতেই, কাম।
আর আপনভোলা তেমন কোনো প্রেম, বিলীন যদি তোমার মাঝে কভু, ইষ্ট আমার, আমার তুমি প্রভু, তারই খোঁজে নানাবিধ রূপে, প্রেমের প্রকাশ চলছে নিরন্তর, তাই জীবনই প্রেম, দেখছো যে নিঃশ্চুপে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান
খুব সুন্দর লিখেছেন। অনেক ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।