আলোচনা জমে উঠেছিল বিতর্কসভায় কে কতটা ডুবুরি হতে পারে ছুঁয়ে আসতে পারে গভীরতার শেষ।
জ্ঞান বলল- আমার এবং নদীর গভীরতা কখনোই মাপতে পারে না একই ডুবুরি, মন বলল-মনের দেওয়া-নেওয়ার গভীরতা মাপতেও লাগে দুজন।
হৃদয় ও সম্পর্ক এ কথা শুনে কী ভাবল কে জানে ছুটে পালাল ভালবাসার ঘরে চোখের গভীর দৃষ্টিতে যেখানে বুকে বুকে উঠেছে ঝড় বন্ধুত্বের প্রগাঢ় আকর্ষণে সত্ত্বায় ডুবে গেছে সত্ত্বা স্নেহ,মায়া, মমতা, প্রেম, বিবেক এবং পবিত্রতার ছত্রছায়ায় ভাবনা ও কল্পনার আলোয় খেলছে চৈতন্য।
ভালবাসা বলল- হৃদয়,সম্পর্ক এবং ভালবাসার গভীরতা কেউ কখনও মাপতে পারেনি,পারবেও না !
গভীর শ্বাস নিয়ে তা ভাবতে ভাবতে বুঁদ হয়ে গেল বোধ অনন্ত গভীরতায় আমি পৃথিবীর কাঁধে মাথা রাখলাম পৃথিবী আমার কাঁধে আমাদের ঘিরে ধরল নির্জনতা, গভীর ঘুম !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।