অজানিতা! জানতি কি তুই?তোরে আমি এমন করে,
ভালবাসার গভীর ছোঁয়ায়,বুকের মাঝে রাখব ধরে ।
জানতি কি তুই?
মোর হৃদয়ের রাণী করে
জড়িয়ে নেব স্বপ্নাডোরে
অসীম গগণ জ্বলবে তারা,চন্দ্র-স্নাত ধুলির ধরা,
স্বপ্নে তব জড়িয়ে নিয়ে করিনু তোরে পাগল পারা |
জানতি কি তুই?
ছন্দহীনার ছন্দ যে তুই,বসত মোর এ হৃদয় জুড়ে,
ডানা মেলে বিচরিয়া মন আকাশের ছন্দ নীড়ে |
মোরে লয়ে স্মৃতি যত
হৃদয়ে থাকা পুরান ক্ষত
মনস্মৃতির পাতা থেকে মুছে দে সব রাবার দিয়া,
হাজার কোটি স্বপ্ন লয়ে বাঁধিবি ঘর আমায় নিয়া ।
জানতি কি তুই?
তোর গানেতে আমার এ সুর বাজবে হিয়ার অন্দরেতে,
খুঁজিস আমায় আপন করে সুখ যমুনার বন্দরেতে ।
আমি যে আাজ তোরই মাঝে, হারিয়ে গেনু চুপটি করে,
অ-জানিয়া!অজান্তে তু্ই, বুকের মাঝে রাখিস ধরে্ ।
আমি যে আজ ‘তুই’ হলাম, তোরই মাঝে খুজি মোরে,
রূপালি চাঁদ ভেজায় মোদের,চাদনী রাতে চুমি তোরে ।
সাগর জোয়ার দু’কুল ছেপে
উঠবে যখন কেঁপে-কেঁপে
আমারে তুই শান্ত রাখিস,জলস্রোতের গহীন বাঁকে,
তোর মনের-ই কন্দরেতে ভিড়িয়ে নিস জাহাজটাকে ।
অজানিতা!জানতি কি তুই?তোরে এত ভালবাসি,
দু’জন মিলে হটতে পারি বিজন পথে পাশাপাশি ।
তোর হাসিটা দেখব বলে জনম-জনম তাকিয়ে থাকা,
তোর স্মৃতি পড়বে মনে,যখন ‘এ জন’ থাকবে একা ।
সেদিন যেন বলতে পারি,তুই ছিলি মোর হৃদয় রাণী,
পৃথিবীটাকে ভূলে গেলেও তোরে যেন সদা-ই চিনি ।
অজানিতা!জানতি কি তুই?আমি আজ এমন হ’ব,
তোর হৃদয়ের প্রতি তানে,শিরায়-শিরায় মিশে র’ব ।
জানাতে নেই বাকি……..
ভালবাসি বলে কাঙালের ন্যায় তোর পানে চেয়ে থাকি ||