এই পৃথিবীর সব শিক্ষক কে হার মানিয়েছেন সব শিক্ষকের বড় শিক্ষক, জীবনে প্রথম ডেকেছি যারে প্রথম শিক্ষা নিযেছি তার কাছে; শিখেছি জীবনের সব প্রয়োজনীয়তা আর কেউ নয় সে আমার "মা"| প্রথম বর্ণমালা শিখেছি তার হাতে ধরে হাত দুচোখে দেখিয়েছেন শিক্ষার রাঙা প্রভাত, প্রভাতের সুদীপ্ত আলোতে মুগ্ধ হয়ে আজও চলেছি শিক্ষার আলো বইয়ে; পৃথিবীর এই মহান শিক্ষকের নেই কোন তুলনা নেই কোন উপমা জীবনের প্রথম শিক্ষক সে আমার "মা"|
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আল মামুন
মা"! আর কি বলার আছে এখানে! ? ওহে মহান গুরু! তোমার চরণ তলে রেখে দিও এই আমাদের! অনেক অনেক সুন্দর করে লিখেছেন! শুভেচ্ছা রইল কবির জন্য । আমার লেখা পড়ে দেখবার আমন্ত্রণ জানাচ্ছি । ফুরসত মিললে পড়ে দেখবেন ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।