কখন আসবে তারা ? নেবে বা কারা দীক্ষা ‘ভিক্ষার থলি নিয়েই, আজ শিক্ষার ভিক্ষা’- !
‘শিক্ষার প্রতিক্ষা’- আজ প্রতি পলে পলে কেউ পায় , কেউ বা ফেলে নিজ পদতলে , উচ্চ নিম্ন জ্ঞানের ভারে আছে তা সকলেই কেউ বোঝে , কেউ বা ভেসে বেড়ায় অকালেই |
জানে না তারা শিক্ষা এখন প্রতিটি শীর্ষস্থানে জেনেই তবু পাশ কেটে যায় , গুনগুন সুধা গানে , দেশ জুড়েই কত লোকজনা শিক্ষা নিতেই আসে হয়তো তাই , শিক্ষা-ই আজ উল্লাসেই শুধু হাসে |
বাড়ছে বয়স আলস্যেই , তবুও আছে প্রতিক্ষায়- মন দেয় না পাঠের কাজে , গবেট তারা শিক্ষায় , ধ্যান ভাঙ্গাতে আসবে না আর আজকে কোনো উর্বষী জ্ঞানের ভার থাকলে খালি জানবে সবাই তুমিই দোষী- ।
শিক্ষাই তাই গুনছে প্রহর, দিবা কিংবা রাত্রি- তবুও আমরা শিক্ষার দ্বারে, শিক্ষারই পথযাত্রি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।