আজ-, দূর হতে দূর দূরান্তরে যাই না কেন তিপান্তরে, বুক ফুলিয়ে বলবো আমি “বাংলা আমার মা” ।। আমার বিশ্ব মাঝে নানান কাজে সমানে ওই সবার তাজে, ছড়িয়ে আছে তাহার ওগো রূপের মহিমা ।।
ও সেই- এমন রূপের- মধ্যখানি, ‘সকল ধরার সকল বাণী’! ‘সকল সেরা’ আমাদের ওই- জ্ঞানের গরিমাতে ।। তাহার নদী-নদের জলের ধারা করল আমায় পাগল-পারা, নিত্য যে তাই, নৃত্য দেখি- নানান ভঙ্গিমাতে ।।
তাহার কোয়েল পাখির কুহুক সুর, কাশের বনের মেঘ-রোদ্দুর আঁকায় এমন চিত্রপটে-, বিম্ব মেলে না ।। তাই পন করেছি মনের কোণে থাকবো চির তোমার সনে, ও মা তোমায় কোনোদিনই ছেড়েই যাবো না ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
২৬ অক্টোবর - ২০১৫
গল্প/কবিতা:
৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।