বাংলার কবিতা

২৫ মার্চ কাল রাত্রি (মার্চ ২০১৬)

জসিম উদ্দিন জয়
  • ৫৩৫
সোনার বাংলা গড়ি এসো
আমরা সবাই মিলে,
হাজার তারার রতন আছে
নীল আকাশের নীলে।
সোনার মাছের বহর আছে
নদী খালে বিলে।
এই বাংলার প্রান্ত ঘিরে
হাজার স্বপন আসে,
এই প্রকৃতির খেলা দেখো
আছে বারো মাসে।
এই দেশেতে জন্ম ছিলো
হাজার গীতিকবি
এই মাটিরই মূল্য দিতে
ঝড়লো কত রবি।
সোনার বাংলা গড়ি এসো
আমরা সবাই মিলে
হাজার তারার রতন আছে
নীল আকাশের নীলে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া আজ স্বাধীনতা দিবসে কবিতাটি পড়তে ভালো লাগল কবি। অমন সুন্দর একটা কবিতায় কেউ মন্তব্য করল না দেখে খুব অবাক হলাম। আরো লিখবেন কবি।

১৮ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬