ঢের হয়েছে জেগে থাকা এবার ঘুমুব আমি, শান্তির ঘুম। রাজ্যের অন্ধকার নেমে এসেছে, চোখ মেলা ভার শুনতে পাচ্ছ? বেজে উঠেছে ছুটির ঘন্টা। এ অস্থির মন আর পারছে না নিজেকে সামলাতে দু'চোঁখ আসছে বুঁজে, যেন অন্ধ হয়ে যাচ্ছি আমি।
জীবন তরীতে অনন্তকাল ভেসে বেরিয়েছি আমি কখনো দুর্বার, কখনো মন্থর গতিতে। গন্তব্যের অপেক্ষায় থেকেছি - কবে আসবে সেই দিন? আজ এলো বলে, সকল অপেক্ষার হবে অবসান। এ অস্থির মন আজ হবে শান্ত, আর কিছুক্ষণ পর পৌছে যাব না ফেরার দেশে- যার নাম মৃত্যুদ্বীপ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমরানুল হক বেলাল
খুব ভালো কবিতা লিখেছেন।
অনেক সময় নিয়ে আপনার কবিতা পড়েছি।
মানুষ পৃথিবীতে চির জীবন কেউ বেচেঁ থাকবে না।
সবাইকেই একদিন মরতে হবে ।
আপনার কথায়
এটাই মৃত্যুদীপ ।
ভোট রেখে গেলাম।
আমার পাতায় একবার ঘুরে আসার আহ্বান রইল ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।