স্বপনের সাথে থাক, স্বপ্নের মাঝে কর বাস,
দুঃশ্চিন্তাগুলোর সূচনা-ইতি সমূলে কর বিনাশ,
চুপচাপ আর থাকবে কত, হোক না কথা বেফাঁস,
ক্ষয় হোক, হয় হোক,জয় হোক, জাগুক পূর্বাভাস
তুমি মহারথী-
মহাকালের রাজ্যসভায় তুমিও রাজ্যপ্রার্থী।
স্বপনের সাথে চলে এস, স্বপ্নের হাত ধরে,
রাজকন্যা,রাজপুত্রের পঙ্খীরাজে চড়ে,
পূর্ণ প্রাণের সকল বিভা জাগুক অন্তরে,
হেসে খেলে নেচে বেড়াও সারা বিশ্ব জুড়ে,
তুমি মহাকৃতি-
রাজসূয় যজ্ঞে জানাও তুমি সম্রাট-চক্রবর্তী।
স্বপন তোমার করবে যতন, স্বপ্নে আস্থা রেখো,
দিবাস্বপ্ন, নিশাস্বপ্ন, যেমন ইচ্ছে দেখো,
তোমার ভাগ্য যেমন খুশি নিজের হাতেই লিখো,
লিখতে গিয়ে হোঁচট খেলে আমায় তুমি ডেকো,
আমি সত্যি-
ছিলাম, আছি, থাকব পাশে,সত্যি সত্যি সত্যি।