যে কবিতা হয়নি লেখা কবির

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

জাজাফী
  • ৩১
  • ৪৭২
যে কবিতা লেখা হয়নি কবির, সে কবিতা তুমি
সে কবিতা তোমার মেহেদী রাঙা হাত
কপালের লাল টিপ,আলতা রাঙা পা
সে কবিতা নীল পেড়ে শাড়ীর আঁচলে জড়ানো তুমি।
দক্ষিণের জানালায় দাড়িয়ে থাকা তুমি
বাতাসে ঢেউ খেলানো তোমার চুল,
চপল পায়ে হেটে যাওয়া পথ।
যে কবিতা লেখা হয়নি কবির
সে কবিতা তোমার জন্য প্রেমিক হৃদয়ের নিঘুম রাত।
ডাহুকের হাহুতাশ রব নয়, কোকিলের সুমধুর গান নয়
সে কবিতা নয় কোন সেতারের সুর
সে কবিতা তুমি, তোমার কানের দুটো দুল
যে তুমি ঝাউ বন পেরিয়ে নীল জোছনার মত বহুদূর।
যে কবিতা হয়নি লেখা কবির, হয়নি গেয়ে ওঠা সুরে
হয়নি মুখে বলা,স্বপ্ন রাশি রাশি যে কবিতা নিয়ে।
সে কবিতা মেঘ কালো চুল, চঞ্চল হাসি
সে কবিতা দূর থেকে হাসি মুখে বলা ভালবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিষণ্ন সুমন শুভকামনা রইলো
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১১
সাইফুল সুন্দর লাগলো
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১১
ishan ভাল লাগলো। চালিয়ে যান।
Tabassum Maisa Muna একই কবিতা দুবার পড়লাম।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী