প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ইচ্ছে করে ইচ্ছে হবো
উপলব্ধি (এপ্রিল ২০১৬)
শিমলা দেব দাশ
১৪
৬
২৪
ইচ্ছে করে কোথাও গিয়ে
তোমায় নিয়ে আড়াল হবো,
আমি তোমার স্বভাব হয়ে
চিলের ডানায় উড়াল হবো,
খাঁ খাঁ রোদে ঝলসে দিয়ে
বিকেল বেলার শান্তি হবো,
বুকের মাঝে ঢেউয়ের টানে
উথাল পাথাল সাগর হবো,
জলের মাঝে টইটুম্বুর
আঁজলা ভরা তৃষ্ণা হবো,
ইচ্ছে হলে রাত দুপুরে
কামনার এক কাব্য হবো,
চোখের জলে মুক্তো ডুবে
এমন জলের ধারা হবো,
রাত যদি চাও আলোয় ভরা
স্নিগ্ধ মাটির প্রদীপ হবো,
ভোরের বাতাস লেপটে গায়ে
বেলির শাদা সুবাস হবো,
পূব আকাশে লালচে হয়ে
তোমার আশার আলো হবো,
নতুন দিনের স্বপ্ন হাতে
আমি তোমার সকাল হবো,
হাত ছুঁয়ে দাও,
আমি তোমার সকল হয়ে
উদাম পাগলপারা হবো।
চাও যদিতো আর জনমে
আমি তোমার ইচ্ছে হবো,
চিনবে আমায়?
চিনতে পারো, ঠিক বলে যাই
আমি কাজল কালো হবো।
৬
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
বোরহান বিন আহমেদ
অসাধারণ একটি কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ এপ্রিল, ২০১৬
মোহাঃ ফখরুল আলম N/A
ভাল লিখেছেন। ভোট রইল। আমা্র কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ এপ্রিল, ২০১৬
হুমায়ূন কবির
অনেক সুন্দর লেখনি, শুভেচ্ছা ও ভোট।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ এপ্রিল, ২০১৬
জহির শাহ
অন্য রকম কবিতা...বেশ লাগলো.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ এপ্রিল, ২০১৬
কেতকী
সুন্দর ছন্দময় কবিতায় ভোট রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ এপ্রিল, ২০১৬
আবিদ হাসান মিয়া
খুব সুন্দর কবিতা.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ দিন আগে
রেজওয়ানা আলী তনিমা
খুব সুন্দর কবিতা। বেশ লাগলো। রাশি রাশি শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ দিন আগে
ফেরদৌস আলম
ইচ্ছেগুলো পূরণ হয়ে যাক ইচ্ছাকর্তার ইচ্ছে মতন। কবিতার বাতাসও বয়ে যাক সেই ইচ্ছে মতন!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
Md. Abu bakkar siddique
শুভকামনা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
মিলন বনিক
সুন্দর...পৃথিবীর সুন্দরতম ইচ্ছেগুলোই কবির কলমে উঠে এসেছে....সার্থক হোক ইচ্ছেপ্রাপ্তি...শুভকামনা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
১৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১১ জানুয়ারী - ২০১৬
গল্প/কবিতা: ২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী